Friday, April 1, 2011

নিরবতা পাঠ

প্রিয়, তোমাকে নির্লিপ্ত চাঁদ হাতে রাত্রি আনতে বলিনি

কালো তিলখানি আয়না হোক বিবিধ নকশার

দৃশ্যপাট পালটে গেছে-আবার বলছি

শিউলি তুষার ফেলে চলে গেছে সকালের ট্রেন,

ঝাউবনে দোলনা ছিলনা বলে অভিমান স্থির থেকেছে

এইবার আর চোখ থেকে তন্দ্রা মুছিনি

শীতের বাতাসে বরং জলোচ্ছাস লিখেছি


দৃশ্যপাট উলটে গেলে, দেখ

বনবেড়ালের ঠোঁটে

রক্তের বদলে লেগে থাকে সবুজ শান্তি!